প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯:৫৮ AM

গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার রাতে সিলেট নগরে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বক্তা বলেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বলেছেন, ‘যে আওয়ামী লীগের হাতে আমার হাজারো ভাইয়ের রক্ত লেগে আছে সে আওয়ামী লীগের নৌকা মার্কার মানুষ দেখতে চায় না।'
এসময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকে।
স্বদেশ প্রতিদিন/কেএইচ