বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেষ মিনিটে কলম্বিয়াকে হারাল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:৩১ AM আপডেট: ২১.০৩.২০২৫ ১০:৩৭ এএম

শেষ বাঁশি তখন প্রায় বাজবে বাজবে অবস্থা। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ড্র করে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার পথে ছিল ব্রাজিল। এমন সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-১ ব‍্যবধানে হারিয়েছে দোরিভাল জুনিয়রের দল।

ঘরের মাঠে আজ আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। দারুণ কিছুর আভাস দেওয়া ব্রাজিল ষষ্ঠ মিনিটে এগিয়েও যায়। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সে ভিনিসিয়ুসকে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। এগিয়ে যাওয়ার পর পাসিং ও গতিতে কলম্বিয়ার রক্ষণে চাপ তৈরি করে ব্রাজিল। কয়েক বার সুযোগ পেয়েও লিড বাড়াতে পারেনি ব্রাজিল। এ সময় খুঁজেই পাওয়া যায়নি কলম্বিয়াকে।

৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় তারা। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান দিয়াজ।

বিরতি থেকে ফিরে ফের আক্রমণে মনোযোগ দেয় ব্রাজিল। কলম্বিয়াও চেষ্টা করেছে এগিয়ে যেতে। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। ম্যাচ যখন শেষের পথে, তখন ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস। ৪৭তম মিনিটে ভিনিসিয়ুসের আড়াআড়ি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কামিলো ভার্গাস।

৬৪ মিনিটে দারুণ এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ রক্ষণে গিয়ে খেই হারানোয় শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি। ৬৮ মিনিটে কলম্বিয়ার আক্রমণ রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

৭১তম মিনিটে মাথায় সংঘর্ষে চোট পান আলিসন ও সানচেজ। কিছুটা সময় শুয়ে থাকেন দুইজনই। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার। চালিয়ে যেতে পারেননি আলিসনও, তার জায়গায় নামেন বেন্তো।

শেষ দিকে দুই আরো কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু আর কোনো গোল না হওয়ায় মনে হচ্ছিল সমতাতেই শেষ হবে ম্যাচ। ঠিক সেই সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে করেন দারুণ এক গোল। আর তাতেই ব্রাজিল পেয়ে যায় মহামূল্যবান তিন পয়েন্ট। 

এ জয়ে পয়েন্ট টেবিলে বড় একটা লাফ দিল ব্রাজিল। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে উঠে এলো দুই নম্বরে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া।

২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close