শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ২০.০৩.২০২৫ ৯:০৭ PM

ভোলার মনপুরা উপজেলায় বেড়িবাঁধের কাজর অনিয়ম হওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) নিহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার রাত ৯ টায়  তার মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রহিম মিঝি, মো. জসিম উদ্দিন মিঝি, আল আমিন ও মামুন। এরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। পরে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেপ্তার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মনপুরা ইউনিয়নের সাবেক ছাত্রদলের নেতা নিহত রাশেদসহ এলাকার লোকজন মিলে বুধবার সকালে বেড়িবাঁধের কাজে অনিয়ম হচ্ছে বলে প্রতিবাদ জানায়। তখন কথাকাটাকাটির এক পর্যায়ে কাজের দায়িত্বে থাকা গিয়াস উদ্দিন মিঝি ও কাজে থাকা শ্রমিক এবং গিয়াস উদ্দিন মিঝির আত্মীয়-স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রাশেদ, সোহান,সোহাগ, মামুন, সাফায়াত রাব্বিসহ ১০জন গুরুত্বর আহত হয়। এদেরকে  চরফ্যাশন ও মনপুরায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুত্বর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতাল, পরে ভোলা সদর ও বরিশাল হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে পথিমধ্যে রাশেদের মৃত্যু হয়। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান সাংবাদিকদের জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত রাশেদের বড় ভাই মো. আজাদ বাদী হয়ে বুধবার রাত আড়াইটার দিকে মনপুরা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকের বিরুদ্ধে মামলা করেন। পরে বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তরে চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close