মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      
অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অতঃপর...
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১:২৩ AM

নোয়াখালীর বেগমগঞ্জে অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।  

বুধবার (১৯ মার্চ) রাতে এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে, মঙ্গলবার ও বুধবার রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল বারেক মুন্সি বাড়ির মো.আব্দুল করিমের ছেলে মো.জাকির হোসেন ওরফে রাকিব (২৪), একই বাড়ির দ্বীন ইসলামের ছেলে মো.জাহিদুল ইসলাম ফারহান(১৯), একলামপুরের কাশেম কন্টেকটার বাড়ির আবুল কাশেমের ছেলে কামরুল হাসান ওরফে রাহাদ(২২), সদর উপজেলার  ভুলুয়া কলোনীর মো.লিটনের ছেলে মো.রিপন(২২), সোনাইমুড়ীর নাটেশ্বর গ্রামের ভূঁইয়া হাজী বাড়ির সাহেব উল্যার ছেলে শামীমুর রহমান ওরফে শামীম(২২) ও আলীপুরে ঈদের বাপের বাড়ির সুলতান আহমদের ছেলে মো.ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩)।  

পুলিশ জানায়, ৭০ হাজার টাকা দামে টানা বাইক বিক্রয় হবে বলে নোয়াখালী বাইক হাট নামে ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেয় বেগমগঞ্জের অন্তরপুর গ্রামের মো.জাকির হোসেন ওরফে রাকিব (২৪)। ওই পোস্টের সূত্র ধরে ফেনী সদরের ফরহাদ নগর গ্রামের শফিকের রহমানের (২০) সাথে মোবাইল ফোনে ও মেসেঞ্জারে কথা হয় রাকিবের। একপর্যায়ে মঙ্গলবার ১৮ মার্চ সুজুকি জিক্সার মোটরসাইকেল ক্রয় করার জন্য ভিকটিম তার এলাকার আজিজুর রহমান মিলন (২০) কে সাথে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের গ্লোব ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর আসে। তখন প্রতারক রাকিব তাদেরকে বিজ্ঞাপনের মোটরসাইকেলটি দেখিয়ে দর-দাম করে। এরপর আসামি মো.জাহিদুল ইসলাম ফারহান(১৯) মো.রিপন (২২) কামরুল হাসান ওরফে রাহাদ (২২) শামীমুর রহমান ওরফে শামীম (২২) ও মো.ফয়সাল ওরফে বুলেট বাবু (২৩) ও বাদল (২২) সহ অজ্ঞাত ৫/৬ জন আসামি পিছন দিক থেকে এসে শফিক ও মিলনকে আটক করে ফেলে।

পুলিশ আরো জানায়, ওই সময় আসামিরা তাদেরকে চড়-থাপ্পর মেরে তাদের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আসামিরা ভিকটিমদের মোটরসাইকেল ক্রয়ের জন্য নিয়ে আসা টাকা কোথায় রেখেছে জানতে চাইলে তারা জানায় তারা টাকা নিয়ে আসে নাই। এতে প্রতারকচক্র ক্ষিপ্ত হয়ে ভিকটিমদেরকে পার্শ্ববর্তী অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে আটক করে মারধর করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে এবং আসামি জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে আটককৃত আসামিদের তথ্যের ভিত্তিতে ২ আসামির বাড়ি ও গাবুয়া বাজার হুন্ডা সার্ভিসিং সেন্টার থেকে ১টি সুজুকি জিক্সার, ১টি পালসার, ১টি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করে।    

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শফিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।   প্রাথমিক তদন্তকালে জানা যায়, গ্রেপ্তার আসামিরা একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন সময় অনলাইনে কম দামে মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলে তাদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করে আসছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close