সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১০:৫৫ AM আপডেট: ২০.০৩.২০২৫ ১১:২০ এএম

বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে জামাতা মো. আয়নাল মোল্লা (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার সোনা কাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজপাড়া এলাকার মোস্তফা হাওলাদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আয়নাল মোল্লা উপজেলার নিশান বাড়িয়া  ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নাজিম মোল্লার পুত্র। 

জানা গেছে, প্রায় ২০ বিশ বছর আগে নিশান বাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নাজিম মোল্লার পুত্র মোহাম্মদ আয়নাল মোল্লার সাথে সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজ পাড়া গ্রামের মোস্তফা হাওলাদার এর মেয়ে মিলা বেগমের সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। এরপর ২০১৮ সালে মিলা বেগম সৌদি আরব চলে যায়। এরপর তিন বছর পূর্বে বাগেরহাটে মুক্তা নামের আরেক নারীকে বিবাহ করেন নিহত আয়নাল মোল্লা।

সেই সংসারে তাদের একটি পুত্র  সন্তান রয়েছে। স্বামীর দ্বিতীয় বিবাহর সংবাদ পেয়ে মিলা প্রায় এক বছর পূর্বে বাড়িতে আসেন। এ নিয়ে স্বামী ও প্রথম সংসারের স্ত্রী সন্তান ও শ্বশুরবাড়ির সাথে ঝামেলা লেগেই থাকতো।

মৃতের ভাই বেল্লাল মোল্লা বলেন, গতকাল ফকির হাট বাজারে হানিফ কসাই এর বাড়ির সামনে বসে স্ত্রী মিলা, শ্যালক মানিক হাওলাদার, সন্তান রাব্বি মোল্লা মারধর করেন। আজ দুপুরে তাকে মৃত্যু অবস্থায় আয়নাল মোল্লাকে বাড়ির সামনে থেকে দেখতে পায় স্থানীয়রা, এরপর আমাকে মুঠোফোনে জানায়।আমার ভাইকে ওরা হত্যা করেছে, আমরা তার বিচার চাই। তবে হত্যার বিষয় অস্বীকার করে স্ত্রী মিলা বেগমের দাবী তার স্বামী আত্মহত্যা করেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close