বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাহাড়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:৩৬ পিএম

পাহাড়ে আবারো ঝড়লো তাঁজারক্ত। বছর জুড়ে সংঘাত-সংঘর্ষ আর গোলাগুলিতে প্রতিনিয়তই পাহাড় রক্তে রঞ্জিত হওয়াটা এখন অনেকটা নিত্য নৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রামে। এরই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে পাহাড়ের গুলির গর্জন আর লাশের মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে।  

একই ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। 
 
বুধবার (১৯ মার্চ ২০২৫) সকালের দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নে হেডম্যানপাড়ায় ঘটনা ঘটে। নিহত সুবি ত্রিপুরা স্থানীয় বাসনা ত্রিপুরার ছেলে। একই ঘটনায় আহত হয়েছে নিহতের ছোট বোন তারাবতি ত্রিপুরা (২০) নামে আরো এক নারী। এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। 

মাটিরাঙ্গা থানা দায়িত্বরত কর্মকর্তা মোস্তাফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল দুর্গম হওয়ায় বিলম্ব হলেও উদ্ধার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র অস্ত্রধারী হেডম্যানপাড়ায় অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা নিহত হয়। 

এ ঘটনার জন্য ইউপিডিএফ এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ঘটনার বর্ণনা দিযে খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা নিন্দা জানান, জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় হানা দিয়ে শক্তি ত্রিপুরা ও কম্বল ত্রিপুরার নেতৃত্বে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের হত্যা করা হয়। 
 
একই সাথে বিবৃতিতে অংগ্য মারমা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাইন্দংয়ে ইউপিডিএফ সদস্যকে হত্যা ও নারীকে আহতের ঘটনায় জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান এবং সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার দাবি জানান। 

অপরদিকে সন্তুু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করা হলেও সংগঠনটির কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close