সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:২৮ AM

কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন বাজারে মুরগি কিনলে ড্রেসিং (পরিষ্কার-পরিচ্ছন্ন) করাতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা এটিকে ময়লা ফেলার খরচ হিসেবে দেখালেও, স্থানীয় ভোক্তারা এই বাড়তি চার্জকে অন্যায্য বলে মনে করছেন।

স্থানীয় ক্রেতা মো. সৈকত বলেন, "আমি মানিকারচর বাজারের একটি দোকান থেকে মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার ড্রেসিং বাবদ আমার কাছ থেকে ২০ টাকা অতিরিক্ত নিয়েছেন। আমার প্রশ্ন হলো, যদি প্রতি মুরগির জন্য ১০-২০ টাকা করে নেওয়া হয়, তাহলে প্রতিদিন ১০০ মুরগি বিক্রির মাধ্যমে একেকজন ব্যবসায়ী অতিরিক্ত ২,০০০ টাকা আয় করছেন। মাস শেষে এ হিসাব দাঁড়ায় ৪০-৫০ হাজার টাকায়। মুরগির ব্যবসায় স্বাভাবিকভাবেই লাভ থাকে, কিন্তু ক্রেতাদের ওপর এই বাড়তি চার্জ কেন চাপানো হবে?"

তিনি আরও বলেন, "বাজারে নির্দিষ্ট ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদেরই অতিরিক্ত খরচ বহন করতে হয় বলে আমাকে জানিয়েছেন। তবে এই দায় পুরোপুরি ক্রেতাদের ওপর চাপানো কতটা যৌক্তিক, সেটিই এখন  সাংবাদিক ও প্রশাসনের কাছে আমার প্রশ্ন।"

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস স্বদেশ প্রতিদিনকে বলেন, "বাজারের নিয়ম-কানুন সবার জন্য স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হওয়া উচিত। ক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্য কিনতে পারেন, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।"

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close