বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভেজাল তেল বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:২৬ পিএম

নীলফামারীর ডোমার উপজেলায় পামওয়েল তেলকে সয়াবিন তেল হিসবে বিক্রি, ওজনে কম ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ডিলারকে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে উপজেলার মেসার্স ফারুক ট্রেডার্সের ডিলার ফারুক আহমেদের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারি দলটি বোতলজাত পামওয়েল তেলগুলো ড্রামে ঢেলে খালি বোতলগুলো জব্দ করে। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, পামওয়েল তেলকে সয়াবিন হিসেবে বিক্রি ও ওজনে কম থাকার পরও আটককৃত তেলগুলো জব্দ না করার কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তারা বলেন, তেলগুলো জব্দ করা উচিত ছিল।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডোমার থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক মো. সামসুল আলম জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close