বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে ভারতীয় ষড়যন্ত্র চলছে: বিজিএমইএ সভাপতি
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৬:৫২ PM

পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন, এই শিল্পের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। এ দেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে ভারতীয় গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। 

তিনি বলেন, দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। 

সোমবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কাজী মনির আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের জন্য লাল সবুজের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। আর খালেদা জিয়া দেশের মানুষের বাকস্বাধীনতার জন্য বছরের পর বছর আন্দোলন করেছেন কিন্তু স্বৈরাচারের সাথে কোন আপোষ করেনি। আজ খালেদা জিয়া মানুষের ভালোবাসায় দেশেই আছেন আর শেখ হাসিনা তার স্বৈরাচারীতার জন্য দেশ থেকে পালিয়েছেন। বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে। 

কাঞ্চন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিপুলের সঞ্চালনায় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হামিদুল হক খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দীন, জেলা সেচ্ছা সেবকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড আমিরুল ইসলাম ইমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মহিবুর রহমান, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ভুট্টু, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ মান্নান সানি, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ্যাড বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close