বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৩:৪৫ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের পুটিমারী ইউনিয়নের সাদুরার পুল বাজার নামক স্থানে। 

নিহত ফরহাদ একই ইউনিয়নের মন্থনা গ্রামের আনছার আলীর ছেলে ও বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্র। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্র জানা গেছে, বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেণির ছাত্র ফরহাদ হোসেনের স্কুল বন্ধ থাকার কারণে সে কিশোরগঞ্জ বাজারে নিয়মিত কোচিং করতে আসে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ফরহাদ ও তার সহপাঠি আকাশ ইসলামসহ দুজনে বাইসাইকেলে করে কিশোরগঞ্জ বাজারের উদ্দেশে কোচিং করার জন্য আসলে সাদুরার পুল বাজার থেকে দুইশতগজ উত্তর দিকে আমিনুরের বাড়ির কাঁছে পৌছামাত্র পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক ফরহাদকে চাঁপা দেয়। এসময় এলাকাবাসী ফরহাদকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে মৃত্যু ঘোষণা করে। এদিকে উত্তেজিত জনতা ফরহাদের মৃত্যুর খবরে আটককৃত ট্রাকটি পুড়িয়ে ফেলার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুল ছাত্র ফরহাদের লাশ পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছে। আর ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close