মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
‘ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে’
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৫৫ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ১০:৩২ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে ওয়ান-ইলেভেনের মতো আবারও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এই দল (বিএনপি) পাওয়ার সম্ভাবনা যত উজ্জল হয়েছে, তত বেশি দেখছি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে।

সোমবার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ইফতার পার্টিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে...তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যেসকল মিডিয়া হাউজের সম্পর্ক আছে, তাদের মাধ্যমে ঠিক ওয়ান-ইলেভেনের সময়ে যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল। ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট তৈরির চেষ্টা তারা করছে।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জবাবদিহিমূলক সরকারের কোনো বিকল্প নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের জন্য ভালো কিছু করা সম্ভব নয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close