বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি শিক্ষার্থী নিহত
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:১০ পিএম
নিহত শুভ ও হৃদয়

নিহত শুভ ও হৃদয়

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখী সংঘর্ষে  দুইজন মারা গেছে। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এতে মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম শুভ (২০) ও হৃদয় সরকার (২০) ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেলের আরেকজন আরোহী সাগর ইসলামের (২০) অবস্থা আশংকাজনক। তাকে বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।

জানা যায়,  শেরপুর উপজেলার মির্জাপুর ইউনয়িনের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ, সোলায়মান সরকারের ছেলে ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিদয় সরকার ও মো. শাহিনের ছেলে সাগর ইসলাম ভোটার আইডি কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এসআর কেমিক্যালের সামনে পৌঁছালে বগুড়াগামী একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই শুভ ও রিদয় মারা যায় এবং সাগর ইসলামকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারও অবস্থা আশংকাজনক। এই নিয়ে ওই এলাকায় গত ৪ দিনে ৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বগুড়া পাঠিয়েছি। লাশ শনাক্তপূর্বক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close