শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলাবতে স্বামী পরিত্যক্তা গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগ
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৫:৫৯ পিএম

নরসিংদীর বেলাবতে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা নারী এক পুত্র ও কন্যা সন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখান থেকেই মোবাইল পরিচয় হয় একই উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সাথে। গত শুক্রবার সন্ধ্যায় দেলোয়ার হোসেন রাজু মিয়া ওই নারীকে ফোন করে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এক পর্যায় সন্ধ্যা সাড়ে ৭টায় সিএনজিযোগে একটি ঘরে নিয়ে শহিদুল্লার ছেলে শাজাহান ও নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। 

ঘটনার একদিন পর (১৬ মার্চ) রবিবার সকালে বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে আটক করে থানায় নিয়ে আসে বেলাবো থানা পুলিশ। 

অপর অভিযুক্ত শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠানসহ তার বাড়িতে গিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। অভিযোগটি মামলায় রুপান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close