শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
‘কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না’
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৫:২৫ পিএম

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য দুই-একজন যে অপকর্ম করছে, তাদেরকে আমরা কোনভাবেই দলে রাখতে পারব না। যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম তাদের জন্য আমরা বিতর্কিত হতে পারবো না। জনগণের বিরাগভাজন হতে পারব না। যথেষ্ট হয়েছে, এদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে। কিছু চাঁদাবাজ দখলবাজদের জন্য বিএনপিকে কলঙ্কিত হতে দেয়া যাবে না।

রবিবার বিকালে বংশালের নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুল মাঠে থানা বিএনপি আয়োজিত কর্মসূচিতে ৩১ দফা উপস্থাপন ও বিশ্লেষণকালে তিনি এসব কথা বলেন। 

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, আগামীতে মেধাবৃত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে ভোট নিশ্চিত করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য, বিএনপির নেতাদের চরিত্র হরণে একটি মহল উঠে পড়ে লেগেছে।

উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের যেভাবে আচার-আচরণ হওয়া উচিত ছিলো, সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের মাঝে কি দোষ-ত্রুটি, ত্রুটি-বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্ম লিপ্ত হয় নাই? অবশ্যই হয়েছে। একটা দুইটা ঘটনা ঘটতে পারে, অপকর্ম সকল দলের লোকজনই করছে, সবাই করছে। বিএনপি বড় দল, এখন আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে। যেহেতু আমাদের সামনে নির্বাচন ছাড়া বিকল্প নাই। জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর সদস্য হামিদুর রহমান হামিদ, রফিকুল ইসলাম রাসেল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close