বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে আটকে গেল গরু চোরের দল, অতঃপর...
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১:৫৯ পিএম

শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় একটি চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়।  

রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া এই গাড়ি দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। এতে তারা পিকআপভ্যান দিয়ে ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে। ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পিছন থেকে এলাকাবাসী তাদের পাল্টা ধাওয়া করে। 

একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সাথে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।  

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close