বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১০:২২ AM

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ফুটপাতে থাকা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে। চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এ-ব্লকের নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় এই ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার সিএনজি চালক মো. আব্দুল আলী (৫৫), ভোলার চরফ্যাশন থানার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বসবাস করেন তিনি।

চট্টগ্রামের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটপাতে থাকা নারী ভিক্ষুককে রাতে তুলে নিয়ে এক সিএনজি চালক নুরু কম্পানির গ্যারেজের পশ্চিম পাশে খালি জায়গায় নিয়ে ধর্ষণ করে রাত সাড়ে ১১টার দিকে। এরপর অভিযান চালিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close