প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:১২ পিএম আপডেট: ১৪.০৩.২০২৫ ১১:১৫ PM

স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা সামসুদ্দিন আলাউদ্দিনের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুসল্লীরা।
শুক্রবার নাঙ্গলকোটে জুম্মার নামজ শেষে দৌলতপুর রহিম মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুসল্লীরা বিক্ষোভ মিছিল নিয়ে দৌলতপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহ আলম, কামাল হোসেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি শাহজাহান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দয়াল, সমাজ সেবক মাওলানা শাহ জাহান মোল্লা, মাঈন উদ্দিন ও মাস্টার এমদাদুল হক শাহিন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম মোল্লা, সাইফুদ্দিন ভূঁইয়া, মজিবুল হক খাজা, শাহ আলম ভুট্টু, আবদুল কাদের মাজেদ, শাখাওয়াত মজুমদার, মাঈন উদ্দিন, মাস্টার শাহাদাত, সালাউদ্দিন সুফল, শাহজাহান শাহিন, আইয়ুব আলী প্রমূখ।
উল্লেখ্য, স্বামী পরিত্যক্তা ওই নারীর গোসলের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিক বার ধর্ষণের অভিযোগ উঠেছে পেরিয়া ইউনিয়ন যুবলীগ সদস্য দৌলতপুর গ্রামের সামছুদ্দিন আলাউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে গত মঙ্গলবার রাতে নাঙ্গলকোট থানায় ধর্ষণ মামলা দায়ের করে। বুধবার দুপুরে অভিযুক্ত যুবলীগ নেতা সামছুদ্দিন আলাউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করে পুলিশ। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা সামছুদ্দিন আলাউদ্দিন দৌলতপুর গ্রামের উত্তর পাড়ার সিদ্দিক হাজী বাড়ির ইউনুস মিয়ার ছেলে ও বাঙ্গড্ডা বাজারের সুমাইয়া টেলিকম স্বত্বাধিকারী বলে জানা গেছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, অভিযুক্তকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর