মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সওজের জায়গায় মৌসুমি ফলের পাইকারি আড়ৎ জমজমাট
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:১১ পিএম

গজারিয়ায় সওজের জায়গা দখল করে গড়ে উঠেছে মৌসুমি ফলের পাইকারি আড়ৎ। আড়ৎ থেকে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার ফল বিক্রি হয়।

প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যবসায়ী মিলে গজারিয়া উপজেলার চরবাউশিয়া ফেরিঘাটের অদুরে সড়ক ও জনপথ এর জায়গায় টিন ও কাঠের শেড তৈরী করে প্রায় ২৫ বছরের অধিক সময় ধরে ফলের পাইকারী আড়ৎ পরিচালনা করে আসছেন। তাদের ভাষ্য মতে আড়ৎ থেকে প্রতিদিন গড়ে ৪৫  থেকে ৫০ লাখ টাকার ফল বিক্রি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সকল আড়ৎদাররা বরিশাল, পঞ্চগড় ও সিলেট অঞ্চল থেকে নৌ ও সড়ক পথে তরমুজ-বাঙ্গি এনে পাইকারী মূল্যে দেশের বিভিন্ন এলাকার খুচরা ফল বিক্রেতাদের নিকট বিক্রি করে থাকেন।

সরজমিন গিয়ে জানা যায়, এখান থেকে পিকাপ, মাহিদ্রসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে ক্রেতারা পাইকারী দামে ফল সংগ্রহ করে সড়ক পথে তাদের মোকামে নিয়ে যায়।

আড়তদার দ্বীল মিয়া ও সেলিম ফরাজী বলেন, তাদের পাইকারী মোকাম হতে ঢাকা, কাঁচপুর, মদনপুর, আড়াই হাজার, নরসিংদী, কুমিল্লার হোমনাসহ বিভিন্ন এলাকায় তরমুজ সরবরাহ করা হয়।

সূত্র জানায়, চলতি মৌসুমে তরমুজের দাম তুলনামুলক কম। তারা প্রতি শত তরমুজ আকার ভেদে ৭ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করছেন।

সড়ক ও জনপথ বিভাগের নারায়নগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম জানান, সওজের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি তিনি জানতেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ওই কর্মকর্ত।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close