বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২:৩১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।  

শুক্রবার (১৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙ্গে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮পিস শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে নিয়ে যায়।  

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিক কল করা হলে তিনি রিসিভ করেননি।

তবে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি বাচ্চা ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close