শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
রাজধানীতে উপাধ্যক্ষকে হত্যা; ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:৫২ AM

রাজধানীর উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় ভারপ্রাপ্ত উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা তদন্ত শুরু করে। নিহতের বাসার ফ্ল্যাটে বসবাসকারী একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। এরই মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন নাজির ও রূপা, তারা স্বামী-স্ত্রী।

মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বলেন, "ফরিদপুর থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। সাত মাস আগে তারা বিয়ে করেন। ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।"

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, "উত্তরখানের পুরানপাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। কয়েকদিন আগে নাজির ও রূপা নামে এক দম্পতি ওই ফ্ল্যাটে ওঠেন। এরপর সোমবার ভোরে তারা হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।"

পুলিশ জানায়, হত্যার পর তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। পরে পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

নিহত সাইফুর রহমান ভূঁইয়া উত্তরখানের শাহীন শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন। গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close