শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      
বরগুনায় নারীর অধিকার নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১২:২৩ পিএম

'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' নিয়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উইমেন লিড ইমার্জেন্সিস (উইলি) প্রজেক্টের আওতায় সোমবার ১১ টার দিকে পশ্চিম বরগুনা জাগো নারী পাঠশালা ভবনের ফ্লোর তিনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নারীর অধিকার ও সামাজিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন অতিথি বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক রূপ কুমার পাল, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ইউসুফ আলী, উইলি প্রজেক্টের ম্যানেজার রফিকুল ইসলাম , বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালে, দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক জামাল মীর, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খান, দফতর সম্পাদক রাসেল হোসাইন প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি নারী অধিকারের জন্য চলমান সংগ্রামের প্রতীক। একটি সমান ও উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী দিবস উপলক্ষে আমাদের উচিত নারীর প্রতি সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করার।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close