শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:৩৮ AM আপডেট: ১০.০৩.২০২৫ ১১:৪৫ এএম

চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরু জবাই করে মাংস বিক্রি করার দায়ে মো. হেলাল উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই এলাকার বেরনাইয়া বাজারে মাংসের ব্যবসা করেন।

ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। তিনি আর ভবিষ্যতে এরকম অপরাধ করবে না বলে অঙ্গীকার প্রদান। তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে আনা মরা গরুর মাংস গুলো জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও  এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেয়া হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান এবং শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close