মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাউদাম্পটনকে হারিয়ে শিরোপার পথে আরও এগিয়ে লিভারপুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:৪২ AM

ইয়ুর্গেন ক্লপের বিদায়ের পর লিভারপুলের অবস্থা ধীরে ধীরে খারাপ হবে- এমন আশঙ্কাই করেছিলেন অনেকে; কিন্তু আরনে স্লট যে ভিন্ন ধাঁচে গড়া মানুষ, এরই মধ্যে সবাই টের পেতে শুরু করেছে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করার দৌড়ে অনেক দূর এগিয়ে গেছে আরনে স্লটের শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লিভারপুল। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৪। আজ রাতেই ম্যানচেস্টার ইউনাইটেরে মুখোমুখি হবে আর্সেনাল। এই ম্যাচ জিতলে ব্যবধান ১৩তে নামিয়ে আনতে পারবে তারা।

সাউদাম্পটনের বিপক্ষে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ সালাহ। অন্য গোলটি করেন ডারউইন নুনিয়েজ। সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম স্মলবোন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close