বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লক্ষ্মীপুরে ৫০ হাফেজকে সংবর্ধনা
লক্ষীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৪৩ AM

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলা শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিউম্যান ওয়েলফেয়ার’র ব্যানারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুন অর রশীদ, সোনাপুর বড় মসজিদের খতিব হারুন অর রশীদ।

এছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেন, সহকারী সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারী, ইখলাস ফাউন্ডেশনের সভাপতি মাস্টার ফয়সাল আহমেদ, রামগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক রুবেল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, আল কোরআন অ্যাকাডেমির সভাপতি শেখ মোবারক উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি নাজমুল হাসান পাটোয়ারী বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়। আসুন আমরা কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করি।

প্রধান অতিথি আবুল বাশার বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক।

সংগঠনটির সভাপতি টিপু সুলতান বলেন, কোরআনের হাফেজদেরকে সমাজের প্রত্যেক মানুষ পছন্দ করেন। তারা সুন্দর সমাজ বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close