মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর দুই চোখ তুলে নিলেন স্বামী
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:৩৫ পিএম

স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে জড়ানোর তথ্য পেয়ে যশোরে নিজের খালু শহিদুল ইসলামের (৬০) দুই চোখ উপড়ে ফেলেছেন সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপর রাত ১২টার দিকে শহরের পালবাড়ি এলাকা পুলিশ তাকে আটক করে। 

শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, আটক সাদ্দাম পেশায় একজন ট্রাক চালক। তার দুই স্ত্রী। পারিবারিক ঝামেলায় দুই মাস আগে সাদ্দাম তার প্রথম স্ত্রীকে তালাক দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাদ্দাম পুলিশকে জানিয়েছেন, দুই মাস আগে তালাক দেওয়া বড় স্ত্রী বৃহস্পতিবার স্বীকার করেন যে শহিদুল ইসলামের সাথে পরকীয়া সম্পর্কের কারণেই সাদ্দামের সাথে তার সংসার করা সম্ভব হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে নিজের দুই আঙুল দিয়ে শহিদুলের দুই চোখ উপড়ে ফেলেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, শহিদুল ইসলামের দুই চোখ উৎপাটন করে ফেলা হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close