বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেব্রুয়ারিতে কমেছে মূল্যস্ফীতি, ২২ মাসে সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৮:০৮ পিএম

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.৩২ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২২ মাসে সর্বনিম্ন। সর্বশেষ ২০২৩ সালের এপ্রিল মাসে এই সূচক ছিল ৯.২৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশিত হালনাগাদ ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ, আর গত বছরের ফেব্রুয়ারির ৯.৬৭ শতাংশের তুলনায় এবারের ফেব্রুয়ারিতে এটি কিছুটা কমেছে।

এ বছরের ফেব্রুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৯.২৪ শতাংশ থেকে ১০.৭২ শতাংশে কমেছে, যা জানুয়ারি মাসে ছিল ১০.৭২ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯.৩৮ শতাংশে দাঁড়িয়েছে, জানুয়ারিতে যা ছিল ৯.৩২ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে খাদ্যপণ্যের দাম কমে গিয়েছিল। বিশেষত, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মসলা এবং তামাকজাতীয় পণ্যের দাম কমেছে। শীত মৌসুমে খাদ্যপণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে খাদ্য মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করেছে বিবিএস।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close