প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২:১১ পিএম

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি এবং তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
৪ মার্চ সকালে তাদের গ্রেপ্তার করা হয় যা পরিবারের সদস্যরা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, "বিমানবন্দর থানা থেকে আমাদের জানানো হয়েছে। চাঁদপুর থেকে পুলিশ পাঠানো হয়েছে, তাদেরকে আনা হলে বিস্তারিত তথ্য দেওয়া হবে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা রয়েছে। গতবছরের ৫ আগস্টের পর থেকে তারা গোপনে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। এর আগে তারা চাঁদপুরের পুরান বাজার এলাকায় এক হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমআর