শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবিরের আয়ের উৎস জানালেন ঢাবি সভাপতি
'আমাদের সম্পদ সাবেকরা, বর্তমান জনশক্তি কাজ করে'
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১২:২০ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়ের উৎস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেছেন, ‘আমাদের সম্পদ মূলত সাবেক এবং বর্তমান জনশক্তি। বর্তমান জনশক্তি কাজ করে আর সাবেকরা তাদের সহযোগিতা করে। 

তিনি বলেন, ছাত্রশিবির একমাত্র ব্যতিক্রম সংগঠন যেখানে সাবেকরা কানেক্ট থাকে। তারাই আমাদের সম্পদ। কর্মজীবনে যাওয়ার পর একজন শিবিরকর্মী সংগঠনের সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। 

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের আয়োজনে ইফতার মাহফিল কার্যক্রম শেষে এ কথা বলেন তিনি।

এসএম ফরহাদ বলেন, শিবিরের যারা কর্মী, সার্থী ও সদস্য থাকেন তারা ছাত্রজীবন শেষে সংগঠন থেকে ছুটি নেন। কিন্তু কর্মজীবনে যাওয়ার পর তিনি যে শাখায় ছিলেন তার সঙ্গে আজীবন কানেক্ট থাকেন। যেমন আমি কর্মজীবনে গেলেও ঢাবি শাখা শিবিরের সঙ্গে আমার যোগাযোগ থাকবে এবং কর্মজীবনে থাকাকালীন আমি চাইব, আমার সংগঠনকে সহযোগিতা করতে। ঠিক এভাবেই সাবেকরা আমাদের সহযোগিতা করে থাকেন।

এ সময় তিনি বলেন, প্রতিদিন প্রায় ৫০০ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করানো হচ্ছে।

ঢাবি শিবির সভাপতি ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসিমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া এসএম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close