বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুল দখল ও চাঁদাবাজির অভিযোগে ৩ শিক্ষক গ্রেফতার
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:১২ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাইস্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে অধ্যক্ষসহ তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারে সকালের দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২), ও তপুর রায়হান (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, মনোয়ার হোসেন ও তপুর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ পি.এস.পি হাইস্কুলে আসে। তারা স্কুলে ঢুকে শিক্ষার্থী ও শিক্ষকদের জোর বের করে দেয় ও স্কুলটি দখলে চেষ্টা করে। এ সময় তারা স্কুলটির অফিস কক্ষের ক্যাশবক্সে থাকা দেড় লাখ টাকা নিয়ে যায়।

পি.এস.পি স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নাঈমুল হাসান নাঈম বলেন, দখলকারীরা কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে আমার স্কুল দখলে নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে প্রায় দেড় লাখের বেশি টাকা নিয়ে গেছে। জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তিনজন শিক্ষককে ধরে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান নাঈম।

ভেদরগঞ্জ থানার ওসি বলেন, ‘বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়।  পরে থানায় হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। কেউ যদি কোন চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সঙ্গে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close