বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১২:০৬ পিএম

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিটুনি দিয়ে ওই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনিও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত যুবক এবং আটক ছিনতাইকারীর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছিনতাইকারীকে লালদিঘী মোড় থেকে ধাওয়া করছিলেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে সামনে থেকে আটকাতে যান এক যুবক। এ সময় ওই যুবককে ছুরিকাহত করে ছিনতাইকারী। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবক মারা যান। এরপর ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশ গিয়ে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 

কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর বলেন, ‘আমরা নিয়মিতভাবে দায়িত্বরত ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়েছি একজন ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে এসে দেখি জনগণের হাতে ওই ছিনতাইকারী গণধোলাইয়ের শিকার হয়েছেন। আমরা প্রাথমিকভাবে তাকে ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছি। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।’

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close