শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনালী ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার অংশগ্রহণে সাইবার নিরাপত্তা সুশাসন কর্মশালা      ● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      
শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১১:৫৪ AM আপডেট: ০৩.০৩.২০২৫ ১১:৫৬ এএম

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় একটি কারখানার নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানার একটি গাড়িতে আগুন দেন।

সোমবার (৩ মার্চ) সকালে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে কারখানার একটি গাড়ি বাইরে এনে আগুন দেন তারা। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কের যান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর ভোগরা এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় গতকাল একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেটি জানাজানি হলে সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে থাকা একটি গাড়ি বাইরে টেনে এনে মহাসড়কের ওপর আগুন দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, গতকাল তাদের নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামীর সঙ্গে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। গতকাল তারা কিছু বলেনি। বিকেল পর্যন্ত কাজ করে চলে গেছে। আজকে সকালে হঠাৎ করে এসে বলছে ছুটি দেওয়া হয়নি তাই ওই নারী আত্মহত্যা করেছে। এই বলে গ্যাঞ্জাম করে আশপাশের কারখানাগুলোতেও ছুটি নিয়েছে। প্রায় ৬ থেকে ৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close