বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের বিচার জাতি দেখতে চায়: গোলাম পরওয়ার
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১২:৫১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন—এই তিনটি কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে।" তিনি এ কথা বলেছেন শুক্রবার সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময়।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে যে সময় প্রয়োজন, অন্তর্বর্তী সরকার সেই সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন তারিখ ঘোষণা করবে। নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি এবং রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে মামলা চলছে, তাদের বিচার জাতীয় নির্বাচনের আগে সম্পন্ন করা উচিত। এই জাতি সেই বিচার দেখতে চায়।”

সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, "অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক ইউনূস যথাযথ সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে গত ছয়-সাত মাসে আমরা লক্ষ্য করেছি, নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চলছে। দেশীয় এবং আন্তর্জাতিক শক্তির সহায়তায় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চক্রান্ত করছে।"

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close