শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরগঞ্জ শসৈনইমে কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৮ পিএম

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা: আবুল কেনান এর পদোন্নতির কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) টিচার্স এসোসিয়েশন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা: মো: মজিবর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ডা: মীর সাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডা: আবুল কেনান, বর্তমানে "নিটোর" এর পরিচালক।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন শসৈনইমেক ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: হেলিশ রঞ্জন সরকার, বিভাগীয় প্রধান (নেফ্রোলজি) সহযোগী অধ্যাপক ডা: নাজমুল হুদা, বিভাগীয় প্রধান (মাইক্রো বায়োলজি) সহযোগী অধ্যাপক ডা: সাফিয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও নার্সিং কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ডা: আবুল কেনানের কর্মজীবন নিয়ে নানা স্মৃতিচারণ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। পরে তাকে ফুল, সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close