বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক এমপি চয়নের ৬ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম

সিরাজগঞ্জ শাহজাদপুরে জেলা বিএনপির উপদেষ্টা ড. এমএ মুহিতের দুটি বাড়ি ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  তাকে ৬ দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

২৭ ফেব্রুয়ারি শাহজাদপুর আমলী আদালতে পুলিশ চয়ন ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সাবেক এমপি চয়ন ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে দুটি ভাঙচুর মামলায় ৩ দিন করে মোট ৬ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির সিরাজগঞ্জ জেলার উপদেষ্টা ড. এমএ মুহিতের বাড়িতে হামলা ও ভাচুরের মামলায় চয়ন ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শুনানির পর বিচারক জামিন এবং রিমান্ড আবেদন নামঞ্জুর করে আসামীকে ৬ দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সাবেক এমপি চয়ন ইসলামের আইনজীবী মোস্তাফিজুর রহমান সবুজ জানান, আদালত জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন।

এ মামলায়, ২০১৮ সালে নির্বাচনকালে ড. এমএ মুহিতের দুটি বাড়ি ভাংচুরের ঘটনায় সাবেক এমপি চয়ন ইসলামের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়।  ১০ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close