মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তরুণদের অংশগ্রহণে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন হবে: ইউএনও আবুল হাসনাত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ২৬.০২.২০২৫ ৪:৫৩ PM

স্থানীয় সরকার ব্যবস্থাকে জনগণের প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয় সরকার বিভাগের সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও যুব তরুণদের একত্রিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলা হয়।


‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভার সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে অর্থবহ এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।


তিনি আরও বলেন, "যতদিন না পর্যন্ত স্থানীয় সরকারের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা বৃদ্ধি না পায়, ততদিন পর্যন্ত আমরা প্রকৃতভাবে দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারব না।"


এছাড়াও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসরাম, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় নাগরিক কমিটির উপজেলা আহ্বায়ক মো. নাজমুল হাসান নাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাইম সরকার, মাওলানা মোহাম্মদ রেজাউল হক, ইউপি সচিব নেপাল চন্দ্র পালসহ অন্যান্য বক্তারা স্থানীয় সরকারের গুরুত্ব, প্রশাসনিক কার্যক্রম এবং যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।


এ আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়, যাতে প্রশাসনসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।


প্রধান বক্তারা বলেন, স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের জন্য উপকারী করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে তারা নাগরিকদের জীবনে উন্নয়ন এবং সেবা নিশ্চিত করতে পারে।


এ সভার মাধ্যমে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ও যুবকদের দেশ গড়ার কাজে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/এমআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close