মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মধুর ক্যান্টিনে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৫ পিএম আপডেট: ২৬.০২.২০২৫ ৫:১৭ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। আজ (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখসারির নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বাকের মজুমদার ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হিসেবে পরিচিত।

সংগঠনটির নতুন নীতি ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানে গঠিত হবে। এর উদ্দেশ্য ছাত্র-নাগরিকের স্বার্থে কাজ করা এবং কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করা। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এখানে নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং এটি কারও লেজুড়বৃত্তি করবে না।

সংগঠনটির নতুন ঘোষণা সম্পর্কে আল মাশনুন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ছাত্রদের মঙ্গল ও দেশের উন্নতির জন্য কাজ করার লক্ষ্যে তারা এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close