শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেলেন হাসান হাফিজসহ তিন কবি
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ২৬.০২.২০২৫ ৪:১৫ PM

জাতীয় কবিতা পরিষদ পুরস্কার-২০২৫ পেয়েছেন তিন গুণী কবি। এরা হলেন কবি হাসান হাফিজ, কবি মতিন বৈরাগী ও কবি জুলফিকার হোসেন তারা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই পুরস্কার দেওয়া হয়।  

কবিদের হাতে পুরস্কার তুলে দেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মো. গোলাম রহমান, শহীদ আলভীর বাবা মো. আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার।

পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কবি হাসান হাফিজ বলেন, আপনারা জানেন ফ্যাসিবাদকবলিত একটা পকেট সংগঠনে পরিণত হয়েছিল জাতীয় কবিতা পরিষদ, এখন সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি এই সংগঠনের সঙ্গে আছি এবং থাকবো।

তিনি বলেন, বর্তমানে পুরস্কার একটা তিরস্কারে পরিণত হয়েছে বাংলাদেশে। রাষ্ট্রীয় পুরস্কারগুলো কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেক গুণীজনকে সম্মাননা দেওয়া হয়নি। অথচ অনেক অযোগ্য, স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী লোকদের পুরস্কৃত করা হয়েছে। সেই কলঙ্ক থেকে জাতীয় কবিতা পরিষদের পুরস্কার বা সম্মাননা অনেক বেশি মুক্ত, স্বচ্ছ; কোনো প্রশ্নবিদ্ধ নয়। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং অভিভূত। এর থেকেও বড় বিষয় হলো ২০২৪ সালের শহীদ পরিবারের হাত থেকে আমরা এই পুরস্কারটা নিতে পেরেছি।

দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলমান উল্লেখ করে কবি হাসান হাফিজ বলেন, ৩৬ জুলাই ছিল আমাদের প্রাথমিক বিজয়। আমাদের মূল সংগ্রাম ও চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে। অনেক ষড়যন্ত্র হচ্ছে আরও হবে। সেটা আমাদের দেশের ভেতরে, বাইরে থেকে ও প্রতিবেশী দেশ থেকেও ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তে প্রতিনিয়ত রক্ত ঝরছে, সেখানে যেন আমরা নিজ দায়িত্ব থেকে রুখে দাঁড়াই। এটা ২৩ জন উপদেষ্টা বা কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। দেশের স্বার্থে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ১৮ কোটি মানুষকে প্রহরী হয়ে থাকতে হবে।  

কবিতায় পুরস্কার নিয়ে কবি মতিন বৈরাগী বলেন, এই পুরস্কার পেয়ে আমি বিস্মিত, মুগ্ধ। এতো বছর পরে জাতীয় কবিতা পরিষদ পুনঃগঠিত হয়ে এই পুরস্কার দিয়ে আমাদের সম্মানিত করেছেন। তাদের সেই হৃদয় আছে কাউকে সম্মানিত করার। আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং এজন্য তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজা।

অনুষ্ঠানে দেশবরেণ্য লেখক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close