বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সারা দেশে ছিনতাই ডাকাতি ও ধর্ষণ
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০১ পিএম

ঢাকাসহ সারা দেশে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণসহ নানা অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিকে ১০ জন আইনজীবীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এ নোটিশ পাঠিয়েছেন, যেখানে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ মোহাম্মদপুর, বনশ্রী, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতসহ অতীতে জনসম্মুখে পিস্তল, চাপাতি ও রামদা হাতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে জানানো হয়, জানুয়ারি মাসে সারা দেশে ৭১টি ডাকাতি, ১৭১টি ছিনতাই, ২৯৪টি খুন এবং ১০৫টি অপহরণের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকায় ৮টি ডাকাতি, ৫৪টি ছিনতাই, ৩৬টি খুন এবং ৩১টি অপহরণ ঘটেছে। ২০২৪ সালে সারা দেশে ৪৯০টি ডাকাতি, ১ হাজার ৪১২টি ছিনতাই, ৩ হাজার ৪৩২টি খুন এবং ৬৪২টি অপহরণ ঘটেছে।

এছাড়া, লিগ্যাল এইডের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৬৪ নারী ধর্ষণের শিকার হয়েছেন, এবং ক্যামেরার আড়ালে হাজারো অপরাধ ঘটছে।

নোটিশে আরও বলা হয়েছে, সাধারণ মানুষের চলাফেরা এবং ব্যবসা-বাণিজ্য এখন হুমকির মুখে। ছুরি ও পিস্তল দিয়ে জনসম্মুখে মানুষকে সর্বহারা করে দেওয়ার ঘটনা ঘটছে, যার ফলে জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত গুম, হত্যাসহ ধর্ষণ, ছিনতাই, রাহাজানি ও ডাকাতির ঘটনা ঘটছে। জনসম্মুখে রামদা দিয়ে রাস্তার ওপর মানুষকে কুপিয়ে গুরুতর জখম করার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে।

এই অবস্থায় আইনজীবীরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close