বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংকের ফি পরিশোধ চুক্তি
স্বদেশ অনলাইন
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৩ পিএম

শিক্ষার্থীদের জন্য সহজ, নিরাপদ ও কার্যকর ফি পরিশোধ ব্যবস্থা নিশ্চিত করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকের প্রযুক্তিগত সমন্বিত পরিষেবা ব্যবহার করে ফি পরিশোধ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১১০০টিরও বেশি এজেন্ট আউটলেট থেকে শিক্ষার্থীরা সহজেই ফি জমা দিতে পারবেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং 'আস্থা' অ্যাপ সংযুক্ত হওয়ার ফলে ফি পরিশোধ প্রক্রিয়া আরও সহজ হবে।

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম, হেড অব ব্রাঞ্চ ডিজিটাল ট্রান্সফরমেশন আলী তালুকদার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফাইন্যান্স কন্ট্রোলার তৌহিদুল ইসলাম, এফসিএ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে, ব্র্যাক ব্যাংকের ইনস্টিটিউশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পেমেন্ট সল্যুশন ‘আস্থা’ শিক্ষার্থীদের জন্য আধুনিক এবং কার্যকর পেমেন্ট সেবা নিশ্চিত করবে। এটি শিক্ষার্থীদের দ্রুত এবং ঝামেলাবিহীন পেমেন্ট প্রক্রিয়া প্রদান করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড সল্যুশন প্রদান করবে।

ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের সবচেয়ে বড় এসএমই অর্থায়নকারী ব্যাংক এবং প্রায় ১৮ লাখেরও বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা প্রদান করছে। এই পার্টনারশিপ শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক এবং প্রযুক্তিনির্ভর ফি পরিশোধ ব্যবস্থা নিশ্চিত করবে, যা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সল্যুশন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close