বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় আহত শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত ৯ম শ্রেণির শিক্ষার্থী লেমনকে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ সোমবার বেলা ১২টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মানবিক কর্মসূচির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মহান, এএইচ এম নুরুল, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল্লাহ আল বিসবাহ-সহ বগুড়া জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, আমরা  তারেক রহমানের পক্ষে চব্বিশের গণআন্দোলনে আহত ৯ম শ্রেনীর শিক্ষার্থী লেমনের কাছে আর্থিক সহায়তা দিতে এসেছি। এছাড়া একজন পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার দেয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক বলেন, “আরেকটি কথা- দেশে তৃতীয় শক্তির উত্থানের কথা হচ্ছে। মূলত গতকাল মোহাম্মদপুরে ছিনতাই নিয়ে ঘটনা নিয়ে দেশে তোলপার শুরু হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আতংক  সৃষ্টির জন্য ঘটনা ঘটাচ্ছে। বর্তমান সরকার সংস্কার করবে, কিন্তু লক্ষণ স্পষ্ট নয়। খুব দ্রুত সময়ে সংস্কার করে— একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত চলে যাবেন, এতে সবার ভাল।”

এছাড়া আতিকুর রহমান রুমন তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে শেষে ‘পদ্মপাড়া জেড ফোর্স’-এর উদ্যোগে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close