শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্লাস্টিক-পলিথিন বর্জনে পাথরঘাটায় ভিন্নধর্মী প্রচারণা
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৭ পিএম

পাথরঘাটা পৌর শহরে প্লাস্টিক ও পলিথিন বর্জনের জন্য সচেতনতা তৈরি করতে এক ভিন্নধর্মী আয়োজন করা হয়। জলবায়ু যোদ্ধা ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন 'ধরা' লিখে মাথায় এবং এক পাশে প্লাস্টিক ও পলিথিন গায়ে দিয়ে অপর পাশে কাপড়ের ব্যাগ ও সবুজ গাছের পাতা দিয়ে গ্রহণের স্লোগানসহ একটি সচেতনতামূলক প্রদর্শনী করেন। তিনি হাতে বাঁশের তৈরি ঝুরি (খারই) নিয়ে 'হাডে যামু খারই লইয়া, পলিথিনে আর আনমুনা' স্লোগান দেন।

এ আয়োজনটি অ্যাকশনএএডের সহযোগিতায় এবং এনএসএস'র আয়োজনে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাথরঘাটা পৌর শহরে একটি র্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। র্যালি ও ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, এবং ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) সদস্যবৃন্দ।

র্যালির পর পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা সৈকত চদ্র হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সাদিয়া তুলি, জলবায়ু যোদ্ধা শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী সিকদার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, মো. লিমন বিশ্বাস, নিধি চাকমা এবং রুমা বেগম প্রমুখ।

শফিকুল ইসলাম খোকন বলেন, “জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের কুফল সম্পর্কে মানুষ জানলেও তা পরিহার করতে আগ্রহী নয়। সরকারও পলিথিন তৈরির কারখানা বন্ধে যথাযথ পদক্ষেপ নেয় না। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই ভিন্নধর্মী প্রচারণা চালানো হয়েছে।”

এটি একটি সফল উদ্যোগ, যা জনগণকে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানাতে এবং পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসার আহ্বান জানায়।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close