শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অবান্তর তর্ক-বিতর্ক করে দেশের স্বার্থ যেন দূরে সরে না যায়: তারেক রহমান
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫১ পিএম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের স্বার্থ রক্ষায় সকলকে অবান্তর তর্ক-বিতর্ক থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, অযাচিত তর্কের ফলে ফ্যাসিস্ট সরকার সুযোগ নিতে পারে যা দেশের জন্য ক্ষতিকর।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের মতো দেশের সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। তবে তিনি স্বীকার করেন যে এটি সময় সাপেক্ষ এবং ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রেও এই পদক্ষেপ শুরু হয়েছিল যা কার্যকর হতে প্রায় ৫০ বছর লেগেছিল।

তিনি গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "গণতন্ত্রকে সব সময় প্রাক্টিস করতে হয়" এবং "নির্বাচন হলে সব সময় ভালো মানুষ দায়িত্বে আসবে এমনটা ভাবা ঠিক নয়।" তিনি আরও বলেন, গণতন্ত্রে মত পার্থক্য থাকবে তবে দেশের স্বার্থকে সবার আগে রাখতে হবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "বাংলাদেশে এখন নতুনভাবে দেশ গড়ার সময় এসেছে" এবং দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনগণের কাছে গিয়ে তাদের দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করা হবে এবং দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করতে হবে।

খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ  শামীমুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্তু কুমার কু-ু, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি নেতা কে এম হূমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমানম, সৈয়দা রেহানা ঈসা প্রমুখ।


সম্মেলন পরিচালনা করেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, যশোর জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম কাগজী।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। শোক প্রস্তাব পাঠ করেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক সৈয়দা রেহানা ঈসা।

এদিকে সম্মেলন শেষে বিকেলে দ্বিতীয় পর্বে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিতহয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন চলছিল।

দলীয় কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি এবং পরে ২০২২ সালের ১ মার্চ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। ইতোমধ্যে নগরের ৩১টি ওয়ার্ড, তিনটি ইউনিয়ন ও পাঁচটি থানায় সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের পর মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হবে ১৫১ সদস্যের। এর আগে খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৫ নভেম্বর।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close