মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তারেক রহমানের নির্দেশনায়
সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে 'আমরা বিএনপি পরিবার'
মো:দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে 'আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আলোচনা সভার সভাপতিত্ব করেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য নাজমুল হাসান। সভায় অন্যান্য নেতৃবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রোমানা মোরশেদ কনকচাঁপা, সাবেক ডিআইজি খান সাইদসহ আরও অনেকে।

প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যে বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি এবং দেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, "২০১৪ সালের নির্বাচনের আগে সয়দাবাদে দুই কর্মীকে হত্যা করা হয়েছিল এবং যারা সেই সময় মাটির গর্তে লুকিয়েছিলেন, তারা আর মাথা বের করতে পারবেন না।"

তিনি আরও বলেন, "বিএনপি নেতাকর্মীরা কখনও ভয় পায় না, বরং তারা শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে 'আমরা বিএনপি পরিবার' সংগঠন প্রতিষ্ঠা করেছে, তারেক রহমানের নেতৃত্বে।"

বক্তারা শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close