বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিরেক্টরস গিল্ডের নির্বাচন : লাভলুকে হারিয়ে সভাপতি সেলিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ পিএম

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তিনি ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু ১৭৩ ভোট পেয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে ফরিদুল হাসান ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সৈয়দ শাকিল ১৮৭ ভোট এবং মোহন আহমেদ ৩২ ভোট পেয়েছেন।

গতকাল (২২ ফেব্রুয়ারি) শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকে।পরিচালকদের এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই ফলাফল আপাতত প্রাথমিক। কোনো প্রার্থী বা অংশগ্রহণকারী যদি আপত্তি করতে চান, তাহলে ২৫ তারিখ পর্যন্ত আপিল বোর্ডে আবেদন করতে পারবেন। আপিল প্রক্রিয়া শেষে ২৬ তারিখ বিকেল ৫টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। যেখানে একটি প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন অভিনেতা-পরিচালক সালাউদ্দিন লাভলু। অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রতিটি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বিজয়ীরা নির্ধারিত হয়েছেন। সহ-সভাপতি পদে ছয় প্রার্থীর মধ্যে থেকে তিনজন নির্বাচিত হয়েছেন। রাশেদ আখতার লাজুক সর্বোচ্চ ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ফিরোজ খান ২৭৪ ভোট এবং সকাল আহমেদ ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে তুহিন হোসেন ২৫৬ ভোট এবং দিন মোহাম্মদ মন্টু ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শামসুর রহমান মজুমদার পেয়েছেন ২১৫ ভোট এবং মোহাম্মদ কামরুল হাসান ১৬৭ ভোট। আবার অর্থ সম্পাদক পদে আবু রাহান জুয়েল ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরুল রাফাত পেয়েছেন ১৮৩ ভোট।

তাছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে কাজী মোহাম্মদ খলিলুর রহমান নয়ন ১৩৫ ভোট এবং দেবব্রত রনি ৮০ ভোট পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সহিদ- উন-নবী ১৮৭ ভোট পেয়েছেন। প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক পদে কাজী আপেল মাহমুদ ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শুভ্র খান পেয়েছেন ১৭১ ভোট। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে প্রীতি দত্ত ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাঈদ রহমান ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close