মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে কুয়েট শিক্ষার্থীরা
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪১ AM

মাথায় লাল কাপড় বেঁধে, হল বন্ধ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় সংবাদ সম্মেলনের পর এই যাত্রা শুরু করেন তাঁরা। দুই বাসে করে তাঁরা ঢাকার উদ্দেশে যাচ্ছেন।

যাত্রা শুরুর আগে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, তারা সেখানে গিয়ে কুয়েটের ভিসি-প্রোভিসির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন।

এরপর সেখান থেকে তারা তাদের বাড়িতে চলে যাবেন। কুয়েটে নিরাপত্তার অভাবজনিত কারণে তারা আর হলে ফিরবেন না বলেও জানিয়েছেন।

কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। ১৮ ফেব্রুয়ারির এই সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা গুলি চালিয়েছিল। খানজাহান আলী হলের বিপরীত পাশের একটি গলির ভেতর থেকে কালো হেলমেট ও কালো প্যান্ট পরা এক যুবককে অস্ত্র দিয়ে কুয়েটের দিকে গুলি করতে দেখা গেছে। এছাড়া হামলায় জড়িত ছিল বলে কুয়েটের আশপাশের এলাকার একাধিক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে চিহ্নিত করা গেছে।

সেই থেকে কুয়েটে অস্থিতিশীল অবস্থা চলছে। ১৯ ফেব্রুয়ারি কুয়েটের জরুরী সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা এখনো প্রতিদিনই কুয়েটে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ইতোমধ্যে নির্যাতনের চিত্র সম্বলিত পোস্টার সাঁটানো হয়েছে নগরীর বিভিন্ন স্থানে।

পাশাপাশি বুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে হামলাকারীদের ছবি সম্বলিত প্রদর্শনী করা হয়েছে। যেখানে হামলাকারীদের চিত্র ফুটে উঠেছে। এছাড়া ভিসির বাসভবনে শুক্রবার রাতে শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি ১৮ ফেব্রুয়ারির ঘটনায় কুয়েট প্রশাসন বহিরাগতদের হামলার ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য ভিসি-প্রভিসির অপসারণ দাবি করেছেন তাঁরা।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close