বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোরগঞ্জ শসৈনইমেক এ সপ্তাহব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম

প্রাচীনকাল থেকেই উপমহাদেশ জ্ঞান-বিজ্ঞানের চর্চায়, সাহিত্য ও সংস্কৃতিতে অনেক সমৃদ্ধশালী। এ ঐতিহ্য ধরে রাখতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের সাহিত্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে এবং জানাতে ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

প্রতিবছরের ন্যায় শনিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া সপ্তাহ। প্রধান অতিথি হিসেবে  অনুষ্ঠানটির উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: মো: মজিবর রহমান।

অনুষ্ঠান শুরুতেই আয়োজক কমিটির কো-অর্ডিনেটর ডা: মীর সাদ মহান একুশ, মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণ অভ্যুত্থানের শহীদ ও সকল জাতীয় বীরদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে পড়া লেখার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার মাধ্যমে মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: হেলিশ রঞ্জন সরকার, উপাধ্যক্ষ ডা: একরাম আহসান জুয়েল, ডা: এস কে এম নাজমুল হাসান সহ কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকগণ। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাসে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ বিরাজমান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close