বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াত নেতা এটিএম আজহার কারাগারে কেন: রফিকুল ইসলাম
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩২ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উল্লাপাড়া উপজেলা শাখার আয়োজনে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

২২ ফেব্রুয়ারি দুপুরে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এসএম আলামিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য আলহাজ্ব মাওঃ মোঃ রফিকুল ইসলাম খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মিথ্যা মামলা ছিল। অন্তবর্তীকালীন সরকারের আমলে একে একে সব মামলাই খালাস দেওয়া হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের শিকার তৎকালীন জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয়নি।"

তিনি আরও বলেন, "অন্তবর্তীকালীন সরকার যদি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দেয়, তাহলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।"

এছাড়াও তিনি বর্তমান সরকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, "এখন দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এবং সিন্ডিকেটগুলোর কার্যক্রম সরকারের ব্যর্থতা প্রমাণ করে। সরকারকে অনতিবিলম্বে এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।"

তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবের শহীদ পরিবারগুলোকে সম্মান প্রদান করুন, তাদের পরিবারের সদস্যদের মধ্যে একজনকে সরকারি চাকরি দিন এবং যারা বিপ্লবে আহত হয়েছেন, তাদের চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করুন।"

এছাড়া, তিনি যুব সমাজকে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, "তোমাদের সিদ্ধান্তেই আগামীর বাংলাদেশ গঠিত হবে, যা হবে আলোকিত এবং সমৃদ্ধিশালী।"

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহ্জাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, এবং পৌর জামায়াতের আমীর আব্দুল করিম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close