বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: ডিবির অভিযানে গ্রেফতার ৩
মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামান বরখাস্ত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৬ পিএম

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এছাড়া মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) এবং শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে তিনটি লুন্ঠিত মোবাইল ফোন, একটি ছুরিসহ  নগদ ২৯,৩৭০ টাকা জব্দ করা হয়েছে। 

এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার দুপুরে তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

তিনি জানান, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘটে গত সোমবার রাতে। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর করে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এর পাশাপাশি বাসে থাকা দুটি নারী যাত্রীকে যৌন নিপীড়নও করা হয়।

এই ঘটনায় প্রথমে বাসের সুপারভাইজার, চালক এবং চালকের সহকারীকে আটক করা হয় কিন্তু পরে তাদের জামিন দেওয়া হয়। শুক্রবার সকালে একজন যাত্রী মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রী কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুজন নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতেরা।

পুলিশের তদন্তে আরও তথ্য উঠে আসছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসপি মিজানুর রহমান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close