বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুলশিক্ষিকা মিলি হত্যা: তিন বছর পর সিআইডির চাঞ্চল্যকর তদন্ত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২১ পিএম আপডেট: ২১.০২.২০২৫ ২:৪৭ PM

ঠাকুরগাঁওয়ে শিক্ষিকা মিলি চক্রবর্তী হত্যা মামলায় তিন বছর পর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে সিআইডি । হত্যার ঘটনায় আসামি করা হয়েছে মিলির স্বামী সোনা মিয়া, ছেলে রাহুল রায় অর্ক, ভাতিজা মানিক মিয়া, এবং আমিনুল হক সোহাগ।

২০ ফেব্রুয়ারি সিআইডির এএসপি সুমিত চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন অভিযোগপত্র জমা দেওয়ার ব্যাপারটি। তিনি জানান, শুরুতে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছিল। তবে, পুলিশের পরবর্তীতে মামলার নথি সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং পুনরায় তদন্ত করা হয়।

এ বিষয়ে সিআইডির তদন্ত কর্মকর্তা আরও জানান, চার্জশিটের মূল আসামি আমিনুল ইসলাম সোহাগের সঙ্গে মিলি চক্রবর্তীর পরকীয়ার সম্পর্ক ছিল, যা জানাজানি হওয়ার পর তাদের পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়। এর পর তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন থেকে জানা যায়, তাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

২০২১ সালের ৮ জুলাই শহরের কালিবাড়ী এলাকার মোহাম্মদ আলী সড়কের পাশে মিলির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মিলির ছেলে ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। সিআইডি তাদের গ্রেফতার করে। তবে এখন তারা জামিনে আছেন।

সিআইডি আরও জানায়, মামলাটি তদন্ত করতে গিয়েই তারা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, কারণ প্রথমে এটি আত্মহত্যা বলে দাবি করা হয়েছিল এবং পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close