শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিরসরাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  ২০ ফেব্রুয়ারি দুপুরে দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো সাবিহা তাসনীম (২) এবং ইয়াফি (২)। তাসনীম দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের মাজহাব হোসেনের মেয়ে এবং ইয়াফি জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড় গ্রামের প্রবাসী মো. ইমরান হোসেনের মেয়ে।

সাবিহা তাসনীমের চাচা ইকবাল হোসেন জানান, দুপুরে তাসনীমকে না দেখে স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। পরে, তাসনীমের মা সাবরিনা আক্তার তাকে পাশের পুকুরে ভাসতে দেখেন। শিশুকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময়ে, ইয়াফিও ঘরের পাশে পুকুরে ডুবে মারা যায়। প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, সকাল ১১টা নাগাদ ইয়াফিকে না দেখে সবাই তাকে খুঁজতে থাকেন। পরে, বাড়ির পাশের পুকুরে ইয়াফির মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে যান, এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত জয়া ধর গণমাধ্যমকে জানান, ফাবিহা ও ইয়াফি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close